26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

নির্বাচনকালীন সরকারে থাকছি না: উপদেষ্টা আসিফ

নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকবেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক টেলিভিশন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে তিনি এ তথ্য জানান।
টকশোতে আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিৎ না। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমি সরকার থেকে সরে যাবো।
এরপর রাজনীতিতে যুক্ত হলেও আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন কি না এসব বিষয় স্পষ্ট করেননি আসিফ মাহমুদ।
ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন সঞ্চালিত টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা এই উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

News Desk

৪ দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

brs@admin

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে আজ পালিত হচ্ছে ঈদ

brs@admin

ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে কে, জানাল তেহরান

News Desk

ছেলের মৃত্যুর বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর মুখ খুললেন সালমান শাহর মা

News Desk

মেক্সিকোর সিনেটে হাতাহাতি-মারামারি

News Desk
Translate »