শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আবহাওয়াজাতীয়প্রচ্ছদ

সাতটি অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি

দেশের সাতটি অঞ্চলের নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সংকেত দেখানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

বিআরএসটি/ এসএস

Related posts

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin

ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান

News Desk

জয় পেলো ম্যানসিটি, বার্সা ও মিলান

News Desk

নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব

News Desk

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

News Desk

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব, কাজল বললেন ‘নিরাপদে আছি’

News Desk
Translate »