29.5 C
Bangladesh
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

এ বিষয়ে এসআই ফাহিম ফয়সাল বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টহলরত অবস্থায় একটি ফোন আসে শহরের টেপাখোলা সোনালী ব্যাংকের সামনে এক ব্যক্তি দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছে। যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারে। এসময় আমি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানকে বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পৌঁছালে আসামী সোহাগ মৃধা আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তার পিছু নিয়ে তাকে ধরতে সক্ষম হই। এসময় সোহাগ মৃধার দেহ তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি তাজা গুলি উদ্ধার করি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়।

এসময় সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related posts

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে পারব: আলী রীয়াজ

brs@admin

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

brs@admin

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

News Desk

‘নির্বাচন অনুষ্ঠিত না হলে রাজপথে বিক্ষোভ এবং অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে’: মাইকেল কুগেলম্যান

News Desk

বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

News Desk
Translate »