32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি।

শনিবার (২৪ মে) সকালে নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এসময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংবাদমাধ্যমকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো হবে না। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি আমরা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান রাখবে যুবশক্তি।

অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের ইস্যুকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি রাজপথে সক্রিয় আছে। জাতীয় যুবশক্তি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে কর্মসূচি ঘোষণা ও তা বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আমরা চাই দেশের এই বিশাল জনশক্তি রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে জাতীয় যুবশক্তি।

এসময় সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাবে জাতীয় যুবশক্তি।

বিআরএসটি/ এসএস

Related posts

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

News Desk

জীবনের সবচেয়ে কঠিন গল্প শোনালেন রাশমিকা

brs@admin

মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান

brs@admin

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি 

News Desk

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

News Desk

রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

News Desk
Translate »