33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

গুজবে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর

একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমন ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, “সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।”

পোস্টে আরও বলা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”

ওই পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

brs@admin

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

brs@admin

বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু

brs@admin

একইদিনে হবে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া দুটি পরীক্ষা

News Desk

সৌদিতে ‘অবাধ্য’ নারীদের ‘শৃঙ্খলায় ফেরাতে’ বন্দিশালা, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য

brs@admin
Translate »