BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকগুলোতে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসব বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জানাতে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।’

দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, বৈঠকে আন্দোলনের নতুন দিকনির্দেশনা, দলের ভেতরের অবস্থা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ যোগাযোগের কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

বিআরএসটি/ এসএস

Related posts

নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে বলসোনারো, ভিসা দেওয়ার ঘোষণা

News Desk

সাবিনাদের দেড় কোটি টাকা আজও দেয়নি বাফুফে

News Desk

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের মুক্তির দাবি

News Desk

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ‐ লেবার পার্টির তীব্র প্রতিবাদ

rahman himel

মনির খানের কণ্ঠে আসছে আবেগঘন গান ‘মা’

News Desk

বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

News Desk