31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

আগামী ২৬ মে (সোমবার) দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপের পর দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গত চারদিন পর দেশের কিছু জায়াগায় আবার তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস বলছে, গতকাল বুধবার থেকে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, শুক্রবার থেকে পরবর্তী দুদিন তাপমাত্রা বাড়বে। তবে খুব বেশি গরমের সম্ভাবনা নেই। লঘুচাপের পর বৃষ্টিপাত আবার বাড়বে।
বিআরএসটি/এসএস

Related posts

কালো টাকা সাদা করার সুযোগ করফাঁকি দেয়া ব্যক্তিদের পুরস্কৃত করা: আমীর খসরু

brs@admin

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবো : সারজিস

News Desk

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

brs@admin

২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

News Desk

এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

brs@admin

সংঘাতে থমথমে সিরিয়া, নিহত বেড়ে ২০৩

News Desk
Translate »