28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

জাতীয় চা দিবসে পুরস্কার পেলো ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয় চা দিবস উপলক্ষ্যে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
৮টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।
প্রথম ক্যাটাগরিতে একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগানের পুরস্কার পেয়েছে ডিনস্টন চা বাগান, সর্বোচ্চ গুণগতমান সম্পন্ন উৎপাদনকারী বাগান হয়েছে মধুপুর চা বাগান, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক হয়েছে দি কনসোলিডেটেড টি এন্ড ল্যান্ডস কো. বাংলাদেশ লিমিটেড, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হয়েছেন পঞ্চগড়ের এ.বি.এম. আখতারুজ্জামান ও শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান হয়েছে মির্জাপুর চা বাগান।

বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের সেরা প্রতিষ্ঠান হয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানির পুরস্কারও জিতেছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড ও শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) পেয়েছেন নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন আক্তার।

এদিকে, এ বছর সর্বোচ্চ চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরি এবং সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে ২টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠান হলো সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে সুপ্রিম টি লিমিটেড ও সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে মরগেন টি ইন্ডাস্ট্রিজ।

বিআরএসটি / এসএস

Related posts

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ : এনবিআর চেয়ারম্যান

brs@admin

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

News Desk

জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা আশাহত হয়েছি : শিবির সভাপতি

News Desk

জামায়াত ঐক্যবদ্ধ জাতি দেখতে চায় : জামায়াত আমির

News Desk

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

News Desk

আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই : আইএসপিআর

News Desk
Translate »