26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (২১ মে) টিকিট ক্রয় করলে আগামী ৩১ মে ভ্রমণ করতে পারবেন।
বুধবার (২১ মে) সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
ঈদপরবর্তী ফিরতি যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।

বিআরএসটি / এসএস

Related posts

দৌলতপুরে অস্ত্র-মাদকসহ একজন আটক

News Desk

ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আব্দুল্লাহ

News Desk

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

News Desk

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

News Desk

‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল’

brs@admin

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk
Translate »