26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ১২ জন

বিআরএসটাইমস: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) করা হয়েছে।

রোববার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে ১২ কর্মকর্তাকে পদোন্নতি প্রদানে সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।

পদোন্নতি প্রাপ্তরা হলেন এডিশনাল আইজি (চলতি দায়িত্ব) মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডি ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট এসএমপির পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি চলতি দায়িত্ব খন্দকার রফিকুল ইসলাম, পিবিআই এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ছিবগাত উল্লাহ ও রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।

বিআরএসটি/এসএস

Related posts

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৩ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

brs@admin

‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুথিদের

News Desk

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

brs@admin

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

brs@admin
Translate »