BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

‘আ. লীগের যারা হয়রানি করেনি, তারা বিএনপির সদস্য হতে পারবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে। তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেড়িয়েছে। বিএনপি বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

এ সময় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায়, তারা বিএনপির সাথে পারবে না। অভিজ্ঞতা সম্পন্ন দল বিএনপি। কোনও ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত

brs@admin

টঙ্গীতে আগুনের ঘটনায় দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

News Desk

মোস্তাফিজসহ আইপিএল নিলামে নাম লেখালেন ৬-৭ বাংলাদেশি

rahman himel

‘সবাই সবার কর্মফল ভোগ করবে’

News Desk

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের জয়

News Desk

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লকড

brs@admin