31.8 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল

বিএরএসটাইমস: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই নিয়ে ৫৩ হাজার ছাড়াল গাজায় নিহতে সংখ্যা, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজাজুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো—জাবালিয়ার আল–আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয়ান হাসপাতাল।

এক বিবৃতিতে হামাস বলেছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী মরিয়া আচরণ করছে।

ডেস্ক/বিআরএসটি/আরএন

Related posts

আইপিএলের টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হার দেখলো মুম্বাই

brs@admin

চট্টগ্রামে যুবলীগের ২ কর্মী গ্রেফতার

News Desk

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ভিয়েতনাম, অন্য বাজার খোঁজার তোড়জোড়

brs@admin

সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক

News Desk

উপদেষ্টা মাহফুজ আছে সন্দেহে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ’লীগের হামলা

News Desk

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin
Translate »