28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। হামজা চৌধুরির পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন সামিত সোম। এরপর এরপর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান ছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার বাংলাদেশি পাসপোর্টও হাতে পেয়েছিলেন সামিত।

শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। তিন দিনের মধ্যেই ই-পাসপোর্ট সম্পন্ন হয় তার।

গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান সামিত। এরপর তার পাসপোর্ট সম্পন্ন হলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। ফলে সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।

২৭ বছর বয়সী সামিতের বাবা-মা দুজনই বাংলাদেশি। তিনি এখন খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। এর আগে সামিত কানাডা জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন।

এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। ফিফার অনুমতি পাওয়ায় এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই সামিতকে মাঠে নামতে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin

কানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জয়লাভ

brs@admin

বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

brs@admin

জুলাই সনদের দাবি : আজও শাহবাগ মোড় অবরোধ

News Desk

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা বাবুলের স্মরণে দোয়া

News Desk
Translate »