28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

দুই বাংলাদেশিকে ফেরত পেয়ে ভারতীয়দের ছেড়ে দিল বিজিবি

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই জনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা দুই ভারতীয় কৃষককে আটক করে। পরে তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করে।

আটক বাংলাদেশিরা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম  ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বিএসএফের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

News Desk

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

News Desk

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি

News Desk

পাকিস্তানে সামরিক হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান

brs@admin

ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান অ্যামনেস্টির

brs@admin

পশ্চিমা পোশাকে নজর কাড়লেন ফারিণ

News Desk
Translate »