26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

বিআরএস টাইমস: ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দলটি কোনো দেখছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোটগ্রহণে অসুবিধা কোথায়? বিএনপি এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দেখছে না।

নজরুল ইসলাম এ সময় প্রশ্ন রাখেন, চলতি বছরের মাঝামাঝি নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন তাদের দ্বায়িত্ব পূর্ণ করতে যাচ্ছেন, তাহলে ডিসেম্বরে নির্বাচনে বাধা কোথায়?

সংস্কার প্রস্তাব নিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।

প্রশাসনে বিএপির লোক, এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা? বরং বিএনপিকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ড. ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন।

ঢাকা/বিআরএসটি/আরএন

Related posts

সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল

brs@admin

১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ ছাড়ল আইএমএফ

brs@admin

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত

News Desk

কুয়ালালামপুরে হোটেলে অভিযান, ৩৭ বিদেশি আটক

News Desk

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

brs@admin

অসংক্রামক রোগের চিকিৎসা আরও উন্নত হওয়া জরুরি : প্রধান উপদেষ্টা

News Desk
Translate »