26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আগামীকাল

ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে। ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।’

নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

ব্যাংককে ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ বৃহস্পতিবার ব্যাংকক পৌঁছান।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

আবারও দাম বাড়ল স্বর্ণের, আজ ভরি কত?

News Desk

ত্রাণ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

brs@admin

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি পদপ্রার্থীকে পুলিশে সোপর্দ

News Desk

নির্বাচনী দায়িত্বে বিতর্কিত কর্মকর্তাদের না রাখার আহ্বান বিএনপির

News Desk

অভ্যুত্থানের বর্ষপূর্তি, মাসব্যাপী পদযাত্রা করবে এনসিপি

brs@admin
Translate »