BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

বিআরএস টাইমস: পবিত্র রমজান মাসে দাম সহনীয় রাখতে টাটকা ফলের ওপর আমদানি শুল্ক কমিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৬ মার্চ জারি করা দুটি প্রজ্ঞাপনে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে এবং ৫ শতাংশ অগ্রিম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ১০ মার্চ পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানির ওপর অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। ফলে মোট শুল্ক কমানো হয়েছে ১৫ শতাংশ।

এতে বলা হয়, রমজানে মূল্যস্ফীতি স্থিতিশীলতা নিশ্চিত করতে বৃহত্তর জনস্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনবিআরের দাবি, বৃহত্তর জনস্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাসে ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর, কীটনাশকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক, নিয়ন্ত্রণ শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়কর, অগ্রিম করের উল্লেখযোগ্য অংশ অব্যাহতি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর অব্যাহতিসহ সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

বিআরএসটি/আরএন

Related posts

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

News Desk

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু

News Desk

দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

News Desk

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

News Desk

শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

News Desk

গোয়েন্দা খবরে মহাসড়কে চিরুনি অভিযান

rahman himel