BRS TIMES
শেষ মুহূর্তে ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল ইউএস-বাংলার
জাতীয়প্রচ্ছদ

শেষ মুহূর্তে ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল ইউএস-বাংলার

ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার ঠিক আগমুহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। রোববার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসায় পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ায় ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত আসে। এভিয়েশনে এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও জানিয়েছে সংস্থাটি।

উড্ডয়ন বাতিলের পর যা জানাল ইউএস-বাংলা

শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

সব প্রসিডিউর মেনে এয়ারক্রাফটটি রানওয়ে থেকে পার্কিং এরিয়ায় নিয়ে যাওয়া হয় এবং যাত্রীদের দ্রুত নামানো হয়। সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে ৪২০ জন যাত্রী ছিলেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য ব্যথা পেয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র। হঠাৎ ব্রেক কষায় চাকা ও ব্রেক অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হয়; সতর্কতা হিসেবে চাকায় পানি ছিটিয়ে তাপমাত্রা কমানো হয়। বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ইউএস-বাংলার আরেকটি এয়ারক্রাফট ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে শিগগিরই জেদ্দার উদ্দেশে রওনা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি।

Related posts

শেখ হাসিনার শাসনের ‘ভূত’ এখনো বিদ্যমান: রিজভী

News Desk

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

brs@admin

জিআই পণ্যের স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

brs@admin

নৌবহর আটক: স্পেনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব

News Desk

আরব দল বাদেই সরকার চান নেতানিয়াহু

rahman himel