BRS TIMES
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা ‐ নিহত অন্তত ৩০
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা ‐ নিহত অন্তত ৩০

মিয়ানমারে সামরিক বাহিনীর চালানো তিনটি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মো বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় প্রায় ২০ জন প্রাণ হারান। একই দিনে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরও দুটি বোমা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া দুজনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল মো বাইয়ে। হামলার আগে একটি উড়োজাহাজ উড়ে যাওয়ার শব্দ শুনেছিলেন এক প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি ১৭ জনের মরদেহ ও অনেক আহত মানুষ দেখতে পান।

বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় যা ঘটল

শিবিরে থাকা বাস্তুচ্যুত মানুষদের সহায়তাকারী নুয়ে উ ইয়াং চি ফাউন্ডেশনের প্রধান ৫টি শিশুসহ ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। তার ভাষ্য, উদ্ধারকারীরা পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় আরেকটি বোমা ফেলা হয়।

একই দিনে রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরে আলাদা হামলায় একটি বাজার ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ জানিয়েছেন, ওই ঘটনায় ৯ জন মারা গেছেন। মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরে শান ও কায়াহ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিরোধীরা সক্রিয়, সেখানে বাস্তুচ্যুত অনেক মানুষ বসবাস করেন।

আন্তর্জাতিক আদালত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পর থেকে দেশটিতে বোমা হামলা বেড়েছে। এর আগে গত বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলে চালানো হামলায় ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। সব মিলিয়ে তিন দিনে হামলায় নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা গৃহযুদ্ধে দেশটিতে লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

Related posts

শিক্ষার্থীদেরকে যৌনকর্মী আখ্যা, রাবির ছাত্রদল নেতা বহিষ্কার

News Desk

রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওআইসি

News Desk

ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন আবু সাঈদ

News Desk

ঢাকাসহ আট জেলায় বিজিবির কড়া নজরদারি ‐ মোতায়েন ১০১ প্লাটুন

rahman himel

আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আরেপিত শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

brs@admin

কোনো ম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা!

News Desk