BRS TIMES
শান্তি শুরু হয় নিজের হৃদয় থেকে ‐ শাহরুখের বার্তা
প্রচ্ছদবিনোদন

শান্তি শুরু হয় নিজের হৃদয় থেকে ‐ শাহরুখের বার্তা

মুম্বাই হামলার ১৮ বছর পূর্তিতে আয়োজিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন শাহরুখ খান। গেটওয়ে অব ইন্ডিয়ার মঞ্চ থেকে বলিউড বাদশাহ বললেন, শান্তি শুরু হয় নিজের হৃদয় থেকে ‐ তা প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব আর প্রতিশ্রুতি। ঘৃণার বদলে ভালোবাসা বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বসে গ্লোবাল পিস অনার্সের তৃতীয় আসর। অমৃতা ফড়নবিশের দিব্যজ ফাউন্ডেশনের এই আয়োজনে ২৬/১১-এর মুম্বাই হামলার ১৮ বছর পূর্তি স্মরণ করা হয়; সম্মাননা জানানো হয় পাহালগাম হামলা ও সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের নিহতদেরও। অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল শাহরুখের বক্তব্য।

শাহরুখের বার্তা

শাহরুখ বলেন, তাঁর ছোট ছেলে আব্রাম একবার জানতে চেয়েছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলে দেওয়া যায়। তাঁর উত্তর ‐ হিংসার বদলে সংলাপ, ভয়ের বদলে আস্থা আর মিলেমিশে বেঁচে থাকলেই ভালোবাসার জয় হবে। সব বিষয়ে একমত হতে হবে এমন নয়, তবে প্রতিটি মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না।

দেরি করে পৌঁছানোর জন্য দুঃখ প্রকাশ করেন শাহরুখ। তিনি গভীর শ্রদ্ধা জানান ২৬/১১, পাহালগাম ও দিল্লি বিস্ফোরণে নিহত নিরীহ মানুষ এবং শহীদ নিরাপত্তাকর্মীদের প্রতি। সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি জিজ্ঞেস করে তুমি কী করো, গর্বের সঙ্গে বলো ‐ আমি দেশকে রক্ষা করি; আয় কত জানতে চাইলে হেসে বলো ‐ ১৪০ কোটি মানুষের আশীর্বাদই আমার আয়।

অনুষ্ঠানে ২৬/১১-এর সর্বকনিষ্ঠ জীবিত সাক্ষী দেবিকা নাতেসান রোতাওয়ানকে গ্লোবাল পিস অনার তুলে দেন শাহরুখ। শিশু বয়সে আজমল কাসাবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া দেবিকার হাতে সম্মাননা তুলে দেওয়ার মুহূর্তটি ছিল আবেগঘন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রণবীর সিংসহ বলিউডের অনেক তারকা; অক্ষয় কুমার পরিবেশনাও করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোমান ইরানি ও ভিক্রান্ত ম্যাসি, ভিডিও বার্তা পাঠান অমিতাভ বচ্চন। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও।

Related posts

হ্যাঁ ভোটের প্রচারণা করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা : আলী রীয়াজ

News Desk

সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Desk

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News Desk

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

brs@admin

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত

News Desk

মব জাস্টিসের ঘটনায় রিজওয়ানা হাসানের নিন্দা

brs@admin