প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। স্বামী ও নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
গত ১৯ নভেম্বর জন্ম নেয় দেব। শুক্রবার ইনস্টাগ্রামে নবজাতকের ছোট্ট হাতের ছবি দিয়ে খবরটি জানান সামান্থা ও রাজ। ছবিতে বাবা-মায়ের আঙুল আঁকড়ে ধরে আছে নবজাতক। পোস্টে সামান্থা লিখেছেন, বাড়িতে স্বাগতম, দেব নিদিমোরু।
খবরটি প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। সহশিল্পীদের মধ্যে বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়া ও নয়নতারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।
নতুন অতিথি দেবের আগমন
চলতি বছরের ২৪ জুন হায়দরাবাদে নিজের ছবি মা ইন্তি বাঙ্গারামের সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। সেপ্টেম্বরে ঘরোয়া আয়োজনে তাঁর সাধ অনুষ্ঠান হয়, নভেম্বরের শুরুতে মাতৃত্বকালীন ছবিও ভাগ করে নেন তিনি।
দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের সেটে পরিচয় সামান্থা ও রাজের। গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে বিয়ে করেন তাঁরা।

