BRS TIMES
গুলশান থানার হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন
জাতীয়প্রচ্ছদরাজনীতি

গুলশান থানার হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকালে রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাঈদ খোকনের বিরুদ্ধে যত মামলা

দুদকের অভিযোগ অনুযায়ী, সাঈদ খোকন ও শাহানা হানিফ যৌথভাবে সাঈদ খোকন প্রপার্টিজ লিমিটেড নামের কোম্পানির মাধ্যমে তিনটি ব্যাংকের সাতটি হিসাব ব্যবহার করে ৫৪ কোটি ৭৮ লাখ টাকার বেশি অর্থ স্থানান্তর করেন, যা অবৈধ অর্থ সাদা করার পরিকল্পনার অংশ বলে তদন্তে উঠে এসেছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তাঁর পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আবেদনে বলা হয়, এসব হিসাবে অস্বাভাবিক লেনদেন রয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে তিনি দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

এ ছাড়া সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ, বোন শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। উল্লেখ্য, সাঈদ খোকন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে; ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ডিএসসিসির মেয়র ছিলেন তিনি।

Related posts

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

News Desk

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন কাউন্সিলর প্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেল

brs@admin

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

brs@admin

পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন

News Desk

দাবি না মানলে ঢাকা ব্ল‌কেডের ঘোষণা ইউআইইউ শিক্ষার্থীদের

brs@admin

নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

brs@admin