BRS TIMES
যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্রে দেশে ঢুকছে মাদক ‐ ত্রাণমন্ত্রী
জাতীয়প্রচ্ছদসারাদেশ

যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্রে দেশে ঢুকছে মাদক ‐ ত্রাণমন্ত্রী

যুবসমাজকে ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্তর্জাতিক চক্রের মাধ্যমে দেশে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের যুবসমাজের ১৫ থেকে ২০ শতাংশ অনলাইন ক্যাসিনো ও মাদকে আসক্ত হয়ে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধায় আলোকিত লালমনিরহাট শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, অনলাইন ক্যাসিনো ও জুয়ার মাধ্যমে প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। যুবসমাজকে এই ধ্বংসের পথ থেকে ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশে ঢুকছে মাদক যুবসমাজ ধ্বংসে

সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণের কথা জানানো হয়। এসব সামাজিক ব্যাধি দূর করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে এলাকায় প্রস্তুতি চলছে।

এ সময় শিক্ষকদের ওপর শিক্ষার্থীদের আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, আজকাল ছাত্ররা শিক্ষকদের আটকে রেখে নির্যাতন পর্যন্ত করছে, যা মূল্যবোধের অবক্ষয়ের পরিচয়। নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

Related posts

ডাকসু ভোটে এস এম ফরহাদের অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ

News Desk

বীর মুক্তিযোদ্ধা ডা. আ. লতিফ আর নেই

Durjoy Das

উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন : রাশেদ

News Desk

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

brs@admin

ভাইরাল ছবিগুলো আমার নয়; শবনম ফারিয়ার

brs@admin

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

News Desk