BRS TIMES
রোনালদোকে বিদায়ী শ্রদ্ধা জানাতে নজিরবিহীন আয়োজন
খেলাধূলাপ্রচ্ছদ

রোনালদোকে বিদায়ী শ্রদ্ধা জানাতে নজিরবিহীন আয়োজন

রোনালদোকে বিদায়ী শ্রদ্ধা জানাতে নজিরবিহীন আয়োজন করেছে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই মহাতারকাকে আজ ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে বিশেষ সম্মান জানানো হবে। অবসরের পর এটাই পর্তুগালের প্রথম ম্যাচ।

আয়োজনের সবচেয়ে বড় চমক, আজ পুরো পর্তুগাল দল মাঠে নামবে রোনালদোর ৭ নম্বর জার্সি পরে। জাতীয় সংগীতের সময়ও খেলোয়াড়দের গায়ে থাকবে সেই একই জার্সি। ফুটবল ইতিহাসে এমন শ্রদ্ধা নজিরবিহীন।

রোনালদোকে বিদায়ী শ্রদ্ধা জানানোর তিন আয়োজন

দ্বিতীয় আয়োজন ম্যাচের সপ্তম মিনিটে। ওই মিনিটে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে রোনালদোকে শ্রদ্ধা জানাবে। উয়েফার অনুমোদনও মিলেছে এই আয়োজনে, প্রয়োজনে খেলা কিছুক্ষণ থামতেও পারে।

তৃতীয় আয়োজনটি আরও অন্যরকম। জাতীয় দলের আবাসস্থল সিদাদে দো ফুটেবলে রোনালদোর নিজের ঘরটি এই ক্যাম্পে খালি রাখা হয়েছে। তাঁর অনুপস্থিতিতেও জায়গাটা অন্য কাউকে দেওয়া হয়নি।

এই আয়োজনের সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার এক বৈঠকে। সেখানে ছিলেন ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসা, কোচ হোর্হে হেসুস এবং অধিনায়ক বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও ব্রুনো ফের্নান্দেস। কোচ হেসুস জানিয়েছেন, এই ভাবনা এসেছে খেলোয়াড়দের দিক থেকেই।

গত ৫ নভেম্বর ইনস্টাগ্রামে পাঁচ মিনিটের এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। ২০০৩ সালে কাজাখস্তানের বিপক্ষে অভিষেকের পর ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তিনি।

ম্যাচটি হবে ব্রাগার মিউনিসিপাল স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। রোনালদো নিজে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এই ম্যাচের পর মঙ্গলবার ওয়েলসের মাঠে গ্রুপের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।

Related posts

নরওয়ের বিপক্ষে পেনাল্টি; সিদ্ধান্ত আমার নয়, কোচের: ভিনিসিয়ুস

News Desk

জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

brs@admin

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলা, চার সাংবাদিকসহ নিহত ১৫

News Desk

আবারো ১৯ জনকে পুশইন করলো বিএসএফ

brs@admin

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

News Desk

নারী বিশ্বকাপ বাছাই, বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়?

brs@admin