BRS TIMES
মায়ের ধারের ১০ হাজার রুপিতে গড়া দীপিকার বলিউড যাত্রা
প্রচ্ছদবিনোদন

মায়ের ধারের ১০ হাজার রুপিতে গড়া দীপিকার বলিউড যাত্রা

পোর্টফোলিও বানানোর জন্য মায়ের কাছ থেকে ১০ হাজার রুপি ধার নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই টাকাতেই শুরু হয়েছিল এক স্বপ্নের যাত্রা, যা তাঁকে পৌঁছে দিয়েছে বলিউডের শীর্ষে।

হলিউড তারকা এলেন ডিজেনারেসের অনুষ্ঠানে গিয়ে ক্যারিয়ারের শুরুর সেই দিনগুলোর কথা শুনিয়েছিলেন দীপিকা। হলিউড ছবি এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজের প্রচারের সময় ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

নিরাপত্তা শঙ্কায় হলো না মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী

সেদিনের কথা মনে করে দীপিকা বলেন, I sat my mother down one day and said, ‘Can I please borrow Rs10,000 from you? I needed money to shoot a portfolio.'” মাকে তিনি কথা দিয়েছিলেন, একদিন তাঁদের গর্বিত করবেন আর ধারের টাকাটা ফেরত দেবেন।

দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের ব্যাডমিন্টনের কিংবদন্তি। তিনি যখন পেশাদার খেলোয়াড়, তখন ভারতে ব্যাডমিন্টন দিয়ে ক্যারিয়ার গড়ার পথ ছিল খুবই সংকীর্ণ। বেশিরভাগ তরুণ ডাক্তার বা উকিল হতে চাইলেও প্রকাশ বেছে নিয়েছিলেন খেলার মাঠ।

মায়ের ধারের ১০ হাজার রুপিতে গড়া দীপিকার বলিউড যাত্রা

বাবার পথে হাঁটবেন কি না, জানতে চাওয়া হলে দীপিকা জানান, বাবাকে খুশি করতে চাইলে সেটা পারতেন। তবে বাবা সব সময় শিখিয়েছেন নিজের মনকে অনুসরণ করতে। মাত্র ১৬ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, অভিনয়ই তাঁর পথ। ক্যামেরার সামনে দাঁড়ানোই তাঁর সবচেয়ে বড় আনন্দ।

২০০৭ সালে ওম শান্তি ওম ছবিতে শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে পা রাখেন দীপিকা। সেই থেকে আর থামতে হয়নি তাঁকে।

নিরাপত্তা শঙ্কায় হলো না মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী

এরপর একে একে এসেছে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা, পিকু, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, ছাপাক, পাঠান, জাওয়ান, কাল্কি ২৮৯৮ এডি।

এবার আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা। তাঁদের নতুন ছবি কিংয়ে দেখা যাবে তাঁকে।

Related posts

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন

News Desk

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

brs@admin

শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই : উপদেষ্টা আসিফ

brs@admin

‘না’ ভোট একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য: ইসি সানাউল্লাহ

News Desk

এশিয়া কাপ: রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান

News Desk