BRS TIMES
হামজা: সাফ ফুটবলে বাংলাদেশের জয়
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

হামজার নেতৃত্বে সাফ ফুটবলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই নিজেদের শক্তির জানান দিল লাল-সবুজের প্রতিনিধিরা। লঙ্কানদের জালে গোল উৎসব করে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ভুটানের বিপক্ষে আগের ম্যাচে জয় পেলেও খেলায় খুব একটা ছন্দ ছিল না বাংলাদেশের। তবে গতকালের ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ও পরিকল্পিত ফুটবল উপহার দিয়েছে দল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন হামজা, যা ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

হামজা: বাংলাদেশের জয়

গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছু সময় পর হামজার গড়া আক্রমণ থেকেই আসে প্রথম সাফল্য। ডান প্রান্ত থেকে তার বাড়ানো ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো গ্রিপ করতে পারেননি।

বক্সে থাকা সামিত সোম প্রথম শট নিলে তা ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। তবে ফিরতি শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতান তিনি। প্রথাগতভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও এ ম্যাচে হামজা খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়। প্রথম গোলের যোগানদাতা ছাড়াও দলের দ্বিতীয় গোলটি এসেছে তার নিজের পায়েই।

মোস্তাফিজসহ আইপিএল নিলামে নাম লেখালেন ৬-৭ বাংলাদেশি

ইব্রাহিমের বাড়ানো বল দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটান হামজা। এরপর এগিয়ে আসা গোলরক্ষক পেরেরাকে পরাস্ত করে জোরালো শটে বল জালে পাঠান। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল। প্রথমার্ধেই আরও একটি দর্শনীয় ব্যাক-হিল শট নিয়েছিলেন তিনি, যা পোস্টের একটু ওপর দিয়ে বাইরে চলে যায়। আগের ম্যাচে গোল পাওয়া ইব্রাহিম এ দিন খেলেছেন স্ট্রাইকার পজিশনে।

এক গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় শ্রীলঙ্কা। কয়েকটি আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগে থাকা ডিফেন্ডার জিদান ইফসুফ দারুণ দক্ষতার সাথে তা প্রতিহত করেন।

৫৫ মিনিটে ম্যাচের সেরা মুহূর্তটি উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে প্রবেশ করে একের পর এক চার ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন তিনি। তার এই ম্যাজিক্যাল গোল গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

ম্যাচের শেষ মুহূর্তেও বাংলাদেশের আক্রমণগুলো ছিল সমান ধারালো। ৮৭ মিনিটে গোলরক্ষকের সাথে ওয়ান-অন-ওয়ান অবস্থায় বল পেয়ে লঙ্কান গোলরক্ষক পেরেরার মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে ব্যবধান ৪-০ তে নিয়ে যান রাকিব হোসেন।

শ্রীলঙ্কা এই ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ভুটান রানার্স আপ হিসেবে অফিসিয়ালি সেমিফাইনাল নিশ্চিত করল।

Related posts

যদি কিন্তু ছাড়াই আ. লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

brs@admin

দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

brs@admin

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ৩

brs@admin

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

News Desk

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

brs@admin