BRS TIMES
ম্যান অব টুমরোতে আসছেন ওয়ান্ডার ওম্যান
প্রচ্ছদবিনোদনশিরোনাম

ম্যান অব টুমরোতে আসছেন ওয়ান্ডার ওম্যান

ডিসি ইউনিভার্সের আসন্ন ছবি ম্যান অব টুমরোতে দেখা যেতে পারে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ওয়ান্ডার ওম্যানকে। চরিত্রটিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী আদ্রিয়া আরজোনা।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত জুনে আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই ছবিতে ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করবেন আরজোনা।

ওয়ান্ডার ওম্যান নিয়ে জল্পনা

তবে ডিসি স্টুডিওর প্রধান জেমস গান গত ১২ আগস্ট এক অনুষ্ঠানে স্পষ্ট জানিয়েছিলেন, নতুন ডিসি ইউনিভার্সে ওয়ান্ডার ওম্যান চরিত্রে কাকে দেখা যাবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এমনকি চরিত্রটির জন্য কাউকে ভাবাও হয়নি।

ম্যান অব টুমরোতে আসছেন ওয়ান্ডার ওম্যান

জল্পনা আরও বেড়েছে একটি পুরনো ঘটনায়। ২০২৫ সালের আগস্টে জেমস গান আদ্রিয়া আরজোনার একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে আরজোনা নিজে ওয়ান্ডার ওম্যানের পোশাকে নিজের একটি এআই ছবি পোস্ট করেছিলেন। পরে আবার পোস্টটি মুছে দেন তিনি।

ওই ঘটনার পর অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি আরজোনাকে ওয়ান্ডার ওম্যান চরিত্রে দেখতে চাওয়ার কথা জানান।

এর আগে ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মন জয় করেছিলেন গ্যাল গ্যাডট। নতুন ডিসি ইউনিভার্সে চরিত্রটি ফিরলে কে হবেন নতুন ওয়ান্ডার ওম্যান, তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

ম্যান অব টুমরোতে আসছেন ওয়ান্ডার ওম্যান

এখন পর্যন্ত ডিসি স্টুডিওর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে ম্যান অব টুমরোতে ওয়ান্ডার ওম্যানের উপস্থিতি আর আরজোনার অভিনয়ের বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।

Related posts

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

News Desk

ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৮

News Desk

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৪

News Desk

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে শ্রদ্ধা জানালো বিমান বাহিনী

News Desk

প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সালমান খান

News Desk