BRS TIMES
পাসপোর্টে নয় ‐ প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে হাসিনাকে
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

পাসপোর্টে নয় ‐ প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে হাসিনাকে

পাসপোর্ট ও এনআইডির আবেদন করে দেশে ফেরার কোনো সুযোগ নেই শেখ হাসিনার। ফিরতে হলে তাঁকে আসতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায়ই। সোমবার সংসদীয় দলের সভা ও মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরকারের এই অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা বসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত এই সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনায় আসে।

প্রত্যর্পণ চুক্তি নিয়েই সরকারের অবস্থান

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তাঁকে ভারতের কাছ থেকে ওই চুক্তির আওতায় ফেরত দেওয়ার কথা বলতেও সদস্যদের বলা হয়।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে সরকার। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা করে দেখছে।

তিনি আরও জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিক চিঠি ইতিমধ্যে পাঠানো হয়েছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের আবেদনটি যে শেখ হাসিনার নিজের আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলেও জানান তিনি।

আবেদনটিকে চরম হাস্যকর আখ্যা দিয়ে হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তাহলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। তিনি ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।

রয়টার্সের খবরে সোমবার জানা যায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। তাঁর পাসপোর্ট ও এনআইডি কর্তৃপক্ষ বাতিল করেছে বলে জানা গেছে।

Related posts

সংসদ নির্বাচন : আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ

News Desk

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

News Desk

তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

News Desk

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ

News Desk

সাদাপাথর লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

News Desk