জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক বসেছে আজ রোববার বিকালে। সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিকাল ৪টায় শুরু হওয়া বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও কমিটির সদস্য তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ও কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।
কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও কমিটির সদস্য হিসেবে বৈঠকে যোগ দিয়েছেন।
এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম বৈঠকে উপস্থিত আছেন।
কার্য উপদেষ্টা কমিটি সংসদের অধিবেশনের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। কোন বিল ও প্রস্তাব কবে সংসদে উঠবে এবং অধিবেশনের সময়সূচি কী হবে, এসব বিষয়ে এই কমিটির বৈঠকেই আলোচনা হয়।
সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত কমিটির এটি পঞ্চম বৈঠক।




