BRS TIMES
মহাসমাবেশ থেকে গ্রাম পুলিশের জন্য সুখবর প্রধানমন্ত্রীর
জাতীয়প্রচ্ছদশিরোনাম

গ্রাম পুলিশের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেতনের পাশাপাশি বেড়েছে অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা, নতুন করে যুক্ত হয়েছে মোবাইল ভাতা। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সিদ্ধান্তগুলো কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

গ্রাম পুলিশ: বেতন-ভাতার নতুন হার

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার বেড়ে ১০ হাজার ৫০০ টাকা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১১ হাজার টাকা। মহাসমাবেশে উপস্থিত হাজারো সদস্য করতালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানান।

অবসরকালীন আনুতোষিকের অঙ্কও বেড়েছে। সাধারণ সদস্যদের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।

দায়িত্ব পালনের প্রয়োজনে থানায় যাতায়াতের ভাতাও বেড়েছে। সাপ্তাহিক হাজিরার জন্য সাধারণ সদস্যরা আগে পেতেন ৩০০ টাকা, এখন পাবেন ৫০০ টাকা। গ্রাম পুলিশ প্রধানদের এই ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তৃণমূলে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত ২ নভেম্বর বিধিমালা সংশোধন করে দফাদার পদের নাম গ্রাম পুলিশ প্রধান ও মহল্লাদার পদের নাম গ্রাম পুলিশ করা হয়। পদবি বদলের পর এবার বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা আসায় মহাসমাবেশে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

Related posts

সব আসনে ‘না’ ভোট চায় টিআইবি

News Desk

যেভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরাইল: অরি গোল্ডবার্গের বিশ্লেষণ

brs@admin

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

brs@admin

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

News Desk

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সমর্থন অব্যাহত থাকবে : নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত

brs@admin

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

News Desk