BRS TIMES
সংহতি দিবসে আজ সাত ব্যান্ডের মেগা কনসার্ট
প্রচ্ছদবিনোদনশিরোনাম

সংহতি দিবসে আজ সাত ব্যান্ডের মেগা কনসার্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বসছে সাত ব্যান্ডের মেগা কনসার্ট। কনসার্ট ফর সলিডারিটি নামের এই আয়োজনে সাত ঘণ্টা ধরে গাইবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড।

মেগা কনসার্ট: কারা গাইবেন

মঞ্চে উঠবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সহযোগিতায় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

সংহতি দিবসে আজ সাত ব্যান্ডের মেগা কনসার্ট

বেলা সাড়ে তিনটায় খুলে দেওয়া হবে কনসার্টের প্রবেশপথ, মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

কনসার্টের আগে বেলা তিনটায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপদেষ্টা জাহেদ উর রহমান।

সংহতি দিবসে আজ সাত ব্যান্ডের মেগা কনসার্ট

ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম জানিয়েছেন, তারা ৪৫ থেকে ৫০ মিনিট গাইবেন। হারিয়ে তোমাকে, বসে আছি ও পূর্ণতার মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে ব্যান্ডটি।

আয়োজকদের ভাষ্য, ঐক্য, সম্প্রীতি ও সংহতির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। সংগীতের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপনের পাশাপাশি দর্শক-শ্রোতাদের জন্য তৈরি হবে উৎসবমুখর পরিবেশ।

Related posts

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৮৭ জন গ্রেপ্তার

brs@admin

এ বছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন

brs@admin

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

brs@admin

হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটক

News Desk

স্বর্ণের দামে ঊর্ধ্বগতি চলছেই

News Desk

রমনার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল বহিষ্কার

News Desk