BRS TIMES
প্রজ্ঞাপনে বদলে গেল কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম
জাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রজ্ঞাপনে বদলে গেল কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম

প্রজ্ঞাপনে বদলে গেল কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম। এর মধ্যে একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’, বাকি চারটির নাম ছিল জাতীয় চার নেতার নামে।

জাহাজের নাম বদল: নতুন নামগুলো

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার (পিসি ২০৮) নতুন নাম হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। বিসিজিএস সৈয়দ নজরুলের (পিএল ৭১) নাম বদলে রাখা হয়েছে বিসিজিএস ফিরোজ কবীর।

বিসিজিএস তাজউদ্দীনের (পিএল ৭২) নতুন নাম বিসিজিএস নুরুল ইসলাম। বিসিজিএস মনসুর আলীর (পিএল ৭৩) নাম রাখা হয়েছে বিসিজিএস এম হুমায়ুন কবীর, আর বিসিজিএস কামরুজ্জামানের (পিএল ৭৪) নতুন নাম বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের শীর্ষ নেতা। দীর্ঘদিন ধরেই কোস্ট গার্ডের এই জাহাজগুলো তাঁদের নামে পরিচিত ছিল।

তবে নাম বদলের নির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। নতুন নামগুলো কার নামে বা কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে, সে বিষয়েও কিছু বলা হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Related posts

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

brs@admin

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো ‘মজা করছেন’: সাবেক মার্কিন দূত

brs@admin

আজ ঢাকায় আসছে ভুটান

brs@admin

ইসরায়েলকে আরব আমিরাতের সতর্ক বার্তা

News Desk

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু

News Desk

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

News Desk