BRS TIMES
আজ খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা-বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও খুলনায় ক্রীড়া উৎসব উদ্বোধনের কর্মসূচি রয়েছে।

দিনের কর্মসূচি যা যা

সফরসূচি অনুযায়ী, সকাল সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বন্দরের দুটি ৩৬৮ মিটার দীর্ঘ কনটেইনার জেটি ও আনুষঙ্গিক সুবিধা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পে চীনের অর্থায়ন ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা ও সরকারের অর্থায়ন ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রকল্পে কনটেইনার ইয়ার্ড ও ৪৯টি আধুনিক সরঞ্জাম যুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে বন্দর বছরে প্রায় চার লাখ টিইইউ কনটেইনার পরিচালনার সক্ষমতা অর্জন করবে।

মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে গিয়ে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর খুলনা সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন তিনি।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন হবে।

দুই সপ্তাহের ব্যবধানে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় মোংলা সফর। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন।

Related posts

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

brs@admin

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

brs@admin

রোববার বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News Desk

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin