31.7 C
Bangladesh
Thursday, October 29, 2026
BRS TIMES
তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের নাম কে এম তাহসিফ সৌরি। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন এবং রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ। এ সময় নদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তাঁর কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশের তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে হালকা দাড়ি ছিল।

নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়েও আলোচনায় এসেছিলেন কে এম তাহসিফ সৌরি।

Related posts

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Desk

৪টার পরেও চলছে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ

News Desk

এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল আঙ্কারা

News Desk

পণ্য চুরি: অস্ট্রেলিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের চোর সিন্ডিকেট

News Desk

জুলাইয়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে – ইসি আনোয়ারুল

brs@admin

‘ক্ষমতায় গুমের সংস্কৃতি বন্ধ করা হবে’

News Desk
Translate »