27.9 C
Bangladesh
Thursday, October 22, 2026
BRS TIMES
পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ৬১ বছর বয়সী এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নোমান হোসেন মৃধার বিরুদ্ধে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ রয়েছে। আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছালাম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, বৃদ্ধকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বুধবার দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related posts

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

সৈকতে চেয়ার থেকে পড়ে গেলেন জো বাইডেন!

brs@admin

নেতানিয়াহুর অনুমতিতে ফ্লোটিলার বহরে হামলা

News Desk

২৯ জন কারাবন্দিকে মুক্তি

News Desk

বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলায় চটলেন মমতা

News Desk

রাজনীতিতে ফিরবেন না খালেদা জিয়া

brs@admin
Translate »