30.6 C
Bangladesh
Wednesday, October 21, 2026
BRS TIMES
রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি
প্রচ্ছদসারাদেশ

রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় ডাকাত দলের সরদারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে বরিশালের সিপিএসসি, এসআরবি-৮-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের গতিরোধ করে দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের নগদ ৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পর এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাহমুদ হোসাইন, রাজাপুর

Related posts

সুন্দরবন জার্নালিজম ফোরামের সভা অনুষ্ঠিত

Durjoy Das

৭ কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে ফিলিপাইনের সেনারা

News Desk

শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

brs@admin

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

News Desk

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছে বিএসবির বাশার

brs@admin
Translate »