25.5 C
Bangladesh
Thursday, October 22, 2026
BRS TIMES
পিরোজপুর পৌরসভার অনুন্নত সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব
প্রচ্ছদসারাদেশ

পিরোজপুর পৌরসভার অনুন্নত সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের অনুন্নত রাস্তাঘাট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পৌরসভার অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন ওয়ার্ডের সড়ক ঘুরে দেখেন।

পৌর এলাকার দীর্ঘদিন ধরে অনুন্নত ও সংস্কারের অপেক্ষায় থাকা রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পের আওতায় আনা এবং ভবিষ্যতে বরাদ্দ পাওয়া অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

এ সময় মো. মুস্তাফিজুর রহমান স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার সচিব বনী আমিন, সহকারী প্রকৌশলী শামীম ইসলাম, সহকারী প্রকৌশলী ওয়ালিউল্লাহসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পৌর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন, প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং উন্নয়ন বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়টি এ পরিদর্শনে গুরুত্ব পায়।

Related posts

ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

brs@admin

সরকারি পলিটেকনিকে ফের চালু হচ্ছে ভর্তি পরীক্ষা পদ্বতি

brs@admin

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭জন আটক

brs@admin

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল

News Desk

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩৯

News Desk

মেসির ম্যাজিকে আর্জেন্টিনার বিজয়গাথা

brs@admin
Translate »