32 C
Bangladesh
Sunday, October 18, 2026
BRS TIMES
খেলাধূলা

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়

লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই পারফরম্যান্সে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।


আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ৫৬ ও ৬০তম মিনিটে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মেসি। তাঁর দুই গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে। মেসির দ্বিতীয় গোলে অবদান ছিল লুইস সুয়ারেজেরও। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করে আটালান্টা।


চলতি এমএলএস মৌসুমে এটি মেসির ২৪তম ও ২৫তম গোল। ২৫ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন তিনি। পাশাপাশি তাঁর অ্যাসিস্টের সংখ্যা ১৫, যা চলতি মৌসুমে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিনেরও সমান।


গত মৌসুমে ২৯ গোল করে এমএলএসের গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। লিগের ইতিহাসে তিনি ও জোসেফ মার্টিনেজই দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করার কীর্তি গড়েছেন। সব মিলিয়ে চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্টে মেসির অবদান ৪০ গোলে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া এক মৌসুমে ৪৯ গোলে অবদানের রেকর্ড ছুঁতে মেসির প্রয়োজন আরও ৯টি অবদান। হাতে রয়েছে চার ম্যাচ।

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৬ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

Durjoy Das

বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

brs@admin

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

News Desk

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ – একই গ্রুপে ভারত–পাকিস্তান

brs@admin

পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল ক্রোয়েশিয়া

brs@admin
Translate »