30.3 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ
অন্যান্য সংবাদসারাদেশ

বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ

বাগেরহাট প্রতিনিধিঃ এম এ হান্নান

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গণমাধ্যমে আরো কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যেদুই দিনব্যাপী বাগেরহাটে পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে প্রশিক্ষণ শেষে পরিবেশগত বিপর্যয় মোকাবিলা ও মানবাধিকার রক্ষায় পেশাগত দায়িত্বের জায়গা থেকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারী সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা।

ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর অর্থায়নে এবং কোডেকের বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় জেলা কোডেক কার্যালয়, বাগেরহাটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।

দুই দিনের প্রশিক্ষণে পরিবেশগত মানবাধিকার, পরিবেশগত অবক্ষয় ও তা মোকাবিলায় করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরির কৌশল, পরিবেশ সাংবাদিকতার বিভিন্ন দিক এবং অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন সেশনে পরিবেশগত সমস্যার সাথে মানুষের জীবন-জীবিকা ও অধিকারের সম্পর্ক, তথ্য সংগ্রহ ও যাচাই, পরিবেশগত ক্ষতির প্রভাব এবং এসব বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরির মাধ্যমে জনসচেতনতা বাড়াতে কাজ করার ওপর গুরুত্ব দেন।

Related posts

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

News Desk

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

News Desk

ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হুতি, প্রতিশোধের হুমকি

News Desk

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

News Desk

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

News Desk

বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশে পরিবর্তনের চিন্তা: ইসি মাছউদ

News Desk
Translate »