Wednesday, September 23, 2026
BRS TIMES
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ স্বাগত প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাঁদের জীবনসঙ্গীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন। সেখানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁরা ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং ফটোসেশনে অংশ নেন।

প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।

Related posts

গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম পর্যায়ে’ একমত ইসরাইল-হামাস

News Desk

সিলেটে বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে একজন নিহত

News Desk

সড়কে একই পরিবারের ৭ জনের প্রাণহানি

News Desk

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশাবাদী বাংলাদেশ

News Desk

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

News Desk

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

News Desk
Translate »