BRS TIMES
বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

আগামী বছরের মার্চে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার বিষয়টি নিশ্চিত করেছে।

সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ম্যাচগুলো ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাদের উদ্দেশে উৎসর্গ করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সফর নিয়ে আলোচনা শুরু হয়।

বুধবার বিসিবি কার্যালয় পরিদর্শন করেন রাষ্ট্রদূত ভান্ডারি। এ সময় তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রস্তাবিত সফর এবং বাংলাদেশ ও নেপালের মধ্যে ক্রিকেটে আরও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বিসিবি গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে সিরিজটি উৎসর্গ করার গুরুত্ব স্বীকার করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই তিন ম্যাচ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটের মাধ্যমে একত্রিত হওয়ার এবং গভীর শোকের এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে।’

এ ছাড়া নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা ও সমর্থনের বিষয়ে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করেছে বিসিবি।

সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরম্যান্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ।

Related posts

শিবচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

News Desk

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ গড়ালো ১৪তম দিনে

brs@admin

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

News Desk

ছেলের পরকীয়া ঠেকাতে মায়ের কাণ্ড

News Desk

ব্যালট কোথায় ছাপা হবে জানালেন ইসি সচিব

News Desk

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

News Desk
Translate »