33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬.৮৫ কেজি বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীসহ একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শনিবার পরিচালিত অভিযানে স্বর্ণগুলো জব্দ করা হয়।

ডিআরআইয়ের কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মুম্বাই বিমানবন্দরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারে জড়িত একটি চক্রের সদস্য।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআইয়ের মুম্বাই আঞ্চলিক ইউনিট বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৃতীয় পক্ষের মাধ্যমে একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত গ্রাউন্ড স্টাফকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই গ্রাউন্ড স্টাফ ট্রানজিট যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার এবং বিমানবন্দর থেকে তা বাইরে বের করে নেওয়ার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে দাবি করেছে ডিআরআই।

এরপর চক্রটির আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করে আটক করেন গোয়েন্দারা। তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়।

ডিআরআইয়ের দাবি, চক্রটি মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক ও মালদ্বীপের মালে থেকে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। অভিযানটির অভ্যন্তরীণ নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং পাচারের পুরো নেটওয়ার্ক সম্পর্কে জানতে তদন্ত অব্যাহত রেখেছে ডিআরআই। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চার নেতার মুক্তি ও রিকশা উচ্ছেদ বন্ধে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

News Desk

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণে ভারতের উদ্বেগের তোয়াক্কা করছে না চীন

News Desk

বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং

brs@admin

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

brs@admin

৮ বিলিয়ন ডলারের মামলা থেকে রক্ষা পেলেন জাকারবার্গ

News Desk

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবে বিএনপি

News Desk
Translate »