29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল । দুই দেশে এখন পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিব্বত এবং নেপালের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।

নেপালে জীবিত উদ্ধারের পাশাপাশি নিখোঁজের সংখ্যাও কমেছে। বর্তমানে দেশটিতে ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। তিব্বতে নিখোঁজের সংখ্যা ৫৪৬। ফলে দুই অঞ্চলে মোট নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৬২।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন।

অন্যদিকে তিব্বতে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে বন্যায় নিহতদের মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে আসে।

পর্যাপ্ত হিমায়িত সংরক্ষণাগার না থাকায় মরদেহ সংরক্ষণে সংকটে পড়ে নেপাল। এ কারণে আপাতত মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে গণকবরে দাফন করা হচ্ছে। পরবর্তী সময়ে পরিচয় শনাক্ত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

বিআরএসটি / জেডএইচআর

Related posts

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

brs@admin

ভোটার-এজেন্টবিহীন নির্বাচন আর হবে না: ইসি সানাউল্লাহ

News Desk

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

brs@admin

স্ত্রীর হাতে ‘মার’ খাওয়ার ঘটনাকে ‘মজার মুহূর্ত’ বললেন ম্যাক্রোঁ

brs@admin

নভেম্বরে ভারতে আসছে মেসি-মার্টিনেজরা

News Desk

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু

brs@admin
Translate »