31.6 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
জাতীয়প্রচ্ছদশিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে, ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুরুতে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম ও প্রক্রিয়া বুঝিয়ে দেন। এরপর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণের শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। পরে একে একে সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণ শেষে প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কতটি ভোট বাতিল বা নষ্ট হয়েছে, তা বিস্তারিত জানানো হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে রাষ্ট্রপতি হিসেবে তার নাম প্রকাশ করা হবে। এরপর নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

Related posts

গাজায় মার্কিন সমর্থিত গোষ্ঠীর ত্রাণ বিতরণে উপচে পড়া ভিড়-বিশৃঙ্খলা

brs@admin

আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার গ্রেফতার

News Desk

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব

News Desk

‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

অদৃশ্য অফিস খরচের নামে পৌর মার্কেটের দুই কোটি টাকা লোপাট!

News Desk

সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Desk
Translate »