31.5 C
Bangladesh
Tuesday, August 11, 2026
BRS TIMES
সালমান শাহ ও শাবনূর এবং সালমান শাহর মা নীলা চৌধুরী
প্রচ্ছদবিনোদনশিরোনাম

ছেলের মৃত্যুর বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর মুখ খুললেন সালমান শাহর মা

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে অভিনেত্রী শাবনূরের নাম। সালমান শাহর মৃত্যুর পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে। এমনকি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও বিভিন্ন সময় দাবি করা হয়েছে।

তবে শাবনূর বরাবরই বলে এসেছেন, সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন নীলা চৌধুরী।

নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন তার ছেলে।

‘শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ছিল না’

নীলা চৌধুরী বলেন, ‘সালমানের হত্যাকাণ্ড সম্পর্কে শাবনূর সবকিছু জানত। তবে শাবনূরের সঙ্গে আমার ছেলের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। সালমান তাকে সাহায্য করার চেষ্টা করত। তার কোনো বোন ছিল না, তাই শাবনূরকে বোনের মতোই দেখত। স্নেহ করত।’

সালমান শাহর মায়ের এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাবনূরের ভক্তদের অনেকেই নীলা চৌধুরীর বক্তব্যকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সালমান-শাবনূরের জনপ্রিয় জুটি

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। তার প্রথম সিনেমায় নায়িকা ছিলেন মৌসুমী।

এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় সালমান-শাবনূর জুটি।

মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

‘তুমি আমার’ দিয়ে শুরু হওয়া এই জুটি পরবর্তী সময়ে একে একে অভিনয় করেন ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায়।

তাদের অভিনীত অধিকাংশ সিনেমাই ব্যবসায়িকভাবে সফল হয়। ফলে অল্প সময়েই ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ ও শাবনূর।

সৌদি আরবে জমি কিনতে পারবেন বিদেশিরা

সৌদি আরবে জমি কিনতে পারবেন বিদেশিরা

Related posts

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন

News Desk

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চায় বাংলাদেশ

brs@admin

সকলকে সতর্ক করলেন সাদিয়া আয়মান

News Desk

ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল জামাল-হামজার বাংলাদেশ, শীর্ষে আর্জেন্টিনা

brs@admin

পাচার অর্থ ফেরত আসার হার একশতে এক টাকা : জাহিদ হোসেন

brs@admin

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন

brs@admin
Translate »