BRS TIMES
লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ
খেলাধূলাপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

ভোলার লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালমা ইউনিয়ন ক্রীড়া একাদশ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

বিতরণ করেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমদের ছেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো।


সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মো. শাহরুখ হাফিজ ডিকো বলেন, মাদক পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং শারীরিক-মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিশেষ জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা দিতে দেশে প্রথমবারের মতো ‘স্পোর্টস কার্ড’ ও নির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামো চালুর ঘোষণা ও পদক্ষেপ নিয়েছেন।


কালমা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারীসহ আরো অনেকে।

Related posts

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন : প্রধান উপদেষ্টা

News Desk

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

brs@admin

নতুন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে

News Desk

বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দেশ এখন জাপান, গতি ১.০২ পেটাবিট

News Desk

টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত হলো ১৫ দল

News Desk

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

News Desk
Translate »