BRS TIMES
জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে

২০২৪ সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী অভিযোগ করেছেন, সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে ।

দলটি বলছে, পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের সহযোগিতা নিতে হবে। যদি এ ক্ষেত্রে কূটনৈতিক শৈথিল্য প্রদর্শন করা হয়, তাহলে সরকারকে জনগণের কাঠগড়ায় কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেছেন। শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের শিষ্টাচারবহির্ভূত আচরণ প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিটি দেয় বিরোধী দলের সেক্রেটারি জেনারেল।

ভারতের কূটনৈতিক আচরণের নিন্দা জামায়াতের

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু দিল্লিতে বসে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং সেই ষড়যন্ত্র বন্ধে বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। আমরা ভারত সরকারের এমন কূটনৈতিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিগত সাড়ে ১৬ বছর বাংলাদেশের মানুষের ওপর চরম জুলুম-নির্যাতন, হত্যা, খুন ও গুম চালিয়েছে। সবশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশপ্রেমিক জনগণের ওপর গণহত্যা চালিয়েছে। এই গণহত্যায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে। এরপরও তাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারত সরকারের কাছে চিঠি দিয়েছে। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার মূলত বাংলাদেশের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বলে প্রতীয়মান হচ্ছে।

Related posts

সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

News Desk

রাজধানীতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের ঘোষণা

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ১ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

রাজধানীতে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

News Desk

প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে

News Desk

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk
Translate »