BRS TIMES
পায়ে হেঁটেই মক্কার পথে দুলাল, কী বলছেন নেটিজেনরা
প্রচ্ছদভ্রমণশিরোনামসারাদেশ

পায়ে হেঁটেই মক্কার পথে দুলাল, কী বলছেন নেটিজেনরা

আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা অনেকের হৃদয়েই থাকে। তবে সেই স্বপ্ন পূরণে কেউ সঞ্চয় করেন বছরের পর বছর, কেউবা খুঁজে নেন ভিন্ন কোনো পথ। এবার পায়ে হেঁটে মক্কার পথে যাত্রা শুরু করে আলোচনায় এসেছেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন।

মঙ্গলবার, ৪ আগস্ট সকালে নিজ গ্রামের মানুষের দোয়া নিয়ে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন দুলাল। তার এই ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে তাকে বিদায় জানাতে গ্রামের অনেক মানুষ জড়ো হন। তারা দুলালের সুস্থতা, নিরাপদ সফর এবং সফলভাবে হজ পালনের জন্য দোয়া করেন।

দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকুলতা থেকেই তার এই সিদ্ধান্ত। পথটি কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখেই তিনি রওনা হয়েছেন। পাশাপাশি নিরাপদ সফরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

তবে তার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ তার ইচ্ছা ও সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে এমন দীর্ঘ পথের যাত্রা ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, কেউ কেউ দুলালের সিদ্ধান্তের অর্থনৈতিক দিকও তুলে ধরেছেন। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর হজ পালনে ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এ খরচ হবে ন্যূনতম ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। তবে দুলালের দীর্ঘ পথ পাড়ি দিতে প্রায় দুই বছর সময় লেগে যেতে পারে। খাবার, থাকা, চিকিৎসা, ভিসা ও অন্যান্য খরচ মিলিয়ে সরকারি বেসরকারি নির্ধারিত ব্যয়ের চাইতেও কম হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এখন দেখার বিষয়, নানা প্রতিকূলতা পেরিয়ে দুলাল হোসেন শেষ পর্যন্ত তার এই স্বপ্ন পূরণ করতে পারেন কি না।

Related posts

এনসিপি নেতাদের ওপর হামলা, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ নিন্দা, সরকারের হুঁশিয়ারি

News Desk

মাইলস্টোন ট্র্যাজেডি: প্যানিক অ্যাটাক-এ হাসপাতালে পরীমণি

News Desk

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি প্রধান উপদেষ্টার

News Desk

যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না : চিফ প্রসিকিউটর

News Desk

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

News Desk
Translate »