34.7 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

‘আমি আর পারছি না’, লাইভে এসে বললেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা যায় না তাকে। যদিও তার রাজনৈতিক অবস্থান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকাদের মধ্যে অন্যতম হিসেবেও পরিচিত এ অভিনেত্রী। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহুল আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

এদিকে হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এ অভিনেত্রী। তিনি দাবি করেছেন, মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, কাজ পাচ্ছেন না, নানা মহল থেকে পরিকল্পিতভাবে তাকে একঘরে করে রাখা হচ্ছে। এমনকি আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতিকা জানান―দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি ও কাজের সংকটে ভীষণভাবে বিপর্যস্ত তিনি। আর একপর্যায়ে এ অভিনেত্রী বলেন, আমি আর পারছি না।

জ্যোতিকা শুরুতেই বলেন, নিজের কষ্ট ভাগ করে নেয়ার মতো কেউ নেই। তিনি বলেন, কোনো দুর্ঘটনার পর অনেক কথা বলি আমরা। কিন্তু যে মানুষটি এমন অবস্থার মধ্যে থাকে, তার কষ্ট শুধু তিনি নিজেই জানেন। আমি নিজেকে সবসময় শক্ত রাখার জন্য চেষ্টা করেছি। যা এখন আর পারছি না।

তার দাবি―গত দুই বছর ধরে তেমন কোনো কাজ নেই তার। কিন্তু এই সময় নিয়মিত অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। আর্থিক সংকটের কথাও জানান। বলেন, অনেক সময় মা-বাবার কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, যা তাকে অধিকতর মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

এ সময় জ্যোতিকা অভিযোগ করেন, ২০২৪ সালের পর থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার ও হয়রানি বেড়ে যায়। তার ভাষ্যমতে, তার রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি এবং অনলাইন বুলিংয়ের মুখে পড়তে হয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও দাবি করেন।

তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণ দীর্ঘ সময় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। নানা সময় তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। যা তার জন্য খুবই কষ্টের। আর এসব ঘটনার প্রভাব তার পেশাগত জীবনে পড়ছে বলেও জানিয়েছেন জ্যোতিকা।

এ অভিনেত্রীর দাবি, তাকে নিয়ে কাজ করতে এখন অনেকেই ভয় পান। এ কারণে তার পেশাগত জীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আমি কারও কাছে গিয়ে কাজ চাইতে পারি না। আবার আপস করেও কাজ করতে পারি না। আমার জীবন একদম নরকের মতো হয়ে গেছে।

এছাড়া লাইভের শেষ দিকে জ্যোতিকা বলেন, আমি হেল্পলেস। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। মনে হচ্ছে, আর ঘুরে দাঁড়াতে পারব না।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ঘিরেও আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাকে অফিসকক্ষে আটকে রাখা হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইরান ‘আলোচনা করতে চায়’, বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প

News Desk

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

News Desk

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের মুক্তির দাবি

News Desk

বিশ্বকাপে সৌদি আরব-উরুগুয়ে ম্যাচও ড্র

brs@admin

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

News Desk

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk
Translate »