Wednesday, September 23, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

উজবেকিস্তানকে পেয়ে স্বরূপে পর্তুগাল, রোনালদোর জোড়া গোল

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশার সমতায় বিশ্বকাপ শুরু করেছিল পর্তুগাল। ৪১ বছরের রোনালদোর ফিটনেস, ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ছড়িয়েছিল দলে অন্তঃকোন্দলের রটনা। গ্রুপের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে পর্তুগিজরা স্বরূপে ফিরেছে। জোড়া গোলে রোনালদোও দিয়েছেন কড়া জবাব।

মঙ্গলবার হিউস্টনে ম্যাচের ৬ মিনিটে গোল করেন আল নাসরে খেলা পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে গোলে সহায়তা দেন ফুলব্যাক জোয়াও ক্যানসেলো। ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে পর্তুগিজরা। এবার বক্সের ঠিক বাহির থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক শটে গোল করেন পিএসজির লেফট ব্যাক নুনো মেন্ডেস।

ম্যাচের ৩৯ মিনিটে রোনালদো দলকে তৃতীয় গোলের লিড এনে দেন। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে ব্রুনো ফার্নান্দেজ রক্ষণ চেরা থ্রু দেন সিআরসেভেনকে। জালে বল পাঠাতে ভুল করেননি তিনি। ভুল করেননি চেনা সিউউ… উদযাপন করতেও।

ভিডিও দেখতে https://youtube.com/shorts/cQwaQ3EaRxs?si=mUCdVJFtQjRLILuE

প্রথম গোল করে রোনালদো অসাধারণ এক রেকর্ড গড়েছেন। ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন তিনি। ছয় বিশ্বকাপেই গোল করেছেন তিনি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ তারকা।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আত্মঘাতী থেকে চতুর্থ গোল পায় পর্তুগাল। উজবেকিস্তানের আব্দুভোহিদ নিজেদের জালে বল পাঠিয়ে দেন। বদলি নেমে দলের পঞ্চম ও শেষ গোল করেন এসি মিলানে খেলা ফরোয়ার্ড রাফায়েল লিও। এই জয়ে রর্বাতো মার্টিনেজের পর্তুগাল পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে।

Related posts

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ: সূচি ঘোষণা আফগানিস্তানের

News Desk

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

News Desk

বাণিজ্য অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

brs@admin

রাখাইনে জামায়াতে ইসলামীর রাষ্ট্র গঠনের প্রস্তাব, যা বলল মিয়ানমার জান্তা

brs@admin

ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ

brs@admin

কালো টাকা সাদা করার সুযোগ করফাঁকি দেয়া ব্যক্তিদের পুরস্কৃত করা: আমীর খসরু

brs@admin
Translate »